
আরিফ হোসেন হারিস:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা এ বি এম মহিউদ্দিন আল হুসাইনী রহ:(৭৬) সোমবার সকাল ১১টায় স্ট্রোক করে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—–রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। সোমবার বাদ আসর ইসলামপুর কামিল মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলি সপু,সিরাজদিখান থানা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ,সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ উপজেলার বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।