1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় প্রয়োজন: ফখরুদ্দিন রাজী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় প্রয়োজন: ফখরুদ্দিন রাজী

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পঠিত
চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় প্রয়োজন: ফখরুদ্দিন রাজী

স্টাফ রিপোর্টার
চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য প্রার্থী।
গত সোমবার বিকেল ৩:৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন নির্বাচনে আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এ.কে.এম ফখরুদ্দিন রাজী তাঁর বক্তব্যে বলেন, “দেশ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বেড়াজালে আবদ্ধ। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে নৈতিক ও সৎ নেতৃত্ব প্রয়োজন। সাধারণ মানুষের অধিকার এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে দাঁড়িপাল্লার বিজয় এখন সময়ের দাবি।”
নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন—এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, দীর্ঘদিনের দাবি গ্যাস লাইন সংযোগ প্রদান এবং প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় আধুনিক অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করেন তিনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. খিদির আব্দুস সালাম ও সেক্রেটারি মো. মজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি মো. ওয়াশিম মিয়া, লতব্দী ইউনিয়ন জামাত নেতা মাওলানা মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে একটি বিশাল প্রচারণা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিরাজদিখান বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। নির্বাচনী এই প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাড়া পরিলক্ষিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর