
স্টাফ রিপোর্টার
আসন্ন ১৩শ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজীর সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সিরাজদিখান মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই প্রচারণা মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় ভোটারদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং এলাকার উন্নয়নে জোটের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
সমাবেশে উপস্থিত স্থানীয় নেতারা বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনের মানুষের অধিকার রক্ষা এবং এলাকায় ইনসাফ কায়েমের লক্ষ্যে ফখরুদ্দিন রাজী ভাইয়ের কোনো বিকল্প নেই।” সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রার্থী ফখরুদ্দিন রাজী উপস্থিত সবার কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এলাকাবাসীর মতে, এই বিশাল গণসংযোগ প্রমাণ করে যে মুন্সীগঞ্জ-১ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং জননেতা ফখরুদ্দিন রাজী এক শক্তিশালী অবস্থানে রয়েছেন।