
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ–১ আসনের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজির পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বালুচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীনগর গ্রামে এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
প্রচারণায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এ সময় গ্রামটির বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তারা আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ–১ আসনে এ কে এম ফখরুদ্দিন রাজিকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা কর্মসূচি সম্পন্ন হয়।