1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পঠিত
সিরাজদিখানে জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোরসালিন রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার নিমতলা এলাকার ‘সুখের ঠিকানা’ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রধান বিউটি বেগম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদিখান–শ্রীনগর) ১০ দলীয় জোটের প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস, সিরাজদিখান উপজেলা সেক্রেটারি আকলিমা রহমান এবং শ্রীনগর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাবিনা আক্তার মুক্তা।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন রাজী বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সকল ধরনের বৈষম্য দূর করে অবহেলার গ্লানি থেকে মুক্ত করতেই আমি এমপি হতে চাই। অতীতে এই এলাকার মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, আমি নির্বাচিত হলে তা বাস্তবায়নের মাধ্যমে এ এলাকাকে একটি মডেল ও আন্তর্জাতিক মানের অঞ্চলে রূপান্তর করব।

বক্তারা বলেন, নারী সমাজ আজ নানামুখী অবক্ষয় ও বৈষম্যের শিকার। নারীদের অধিকার ও নিরাপত্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোকে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও নির্যাতিত মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ‘সুখের ঠিকানা’ মাঠের সামনে থেকে একটি গণসংযোগ ও মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেয়াইন ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর