
সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস প্রধান, ঢাকা দক্ষিণ অঞ্চলের সহকারী পরিচালক এস এম শাহজাহান এবং মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ খিদির আঃ সালাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদু্ল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মুজিবুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, ইমারত নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। পরে আনুষ্ঠানিক ভাবে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় সংলগ্ন দানিয়াপাড়া গ্রামস্থ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিরাজদিখান উপজেলা শাখার উদ্বোধন করা হয় এবং শীত মৌসুমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের নেতাকর্মী, স্থানীয় শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।