1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত
jhikut foundation anniversary

আতিকুর রহমান (নয়ন)

সমাজের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাবনাময় অংশ হলো তরুণ প্রজন্ম। তাদের উদ্যম, সৃজনশীলতা ও চিন্তার স্বাধীনতা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে মুখ্য ভূমিকা রাখে। কিন্তু দুঃখজনকভাবে আজকের তরুণ সমাজ নানা সংকটে জর্জরিত—বেকারত্ব, হতাশা, মাদকাসক্তি, সহিংসতা, ভুয়া গ্ল্যামার সংস্কৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব তাদের অনেককেই বিভ্রান্ত করছে। অনেক তরুণ তাদের জীবনের লক্ষ্য হারিয়ে ফেলছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে তরুণদের পুনরায় মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা হয়ে উঠেছে অপরিহার্য।
সামাজিক সংগঠনগুলো তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এসব সংগঠন তরুণদের দলগতভাবে কাজ শেখায়, দায়িত্ববোধ জাগিয়ে তোলে, নেতৃত্বের গুণাবলি বিকশিত করে এবং সমাজের সমস্যাগুলো সমাধানে অংশগ্রহণের সুযোগ তৈরি করে। একজন তরুণ যখন কোনো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হন, তখন তিনি নিজের সময়কে অর্থবহ কাজে ব্যবহার করতে শেখেন। এতে তার আত্মবিশ্বাস বাড়ে, সামাজিক সচেতনতা গড়ে ওঠে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যেই অনেক তরুণনির্ভর সামাজিক সংগঠন কাজ করছে। তাদের মধ্যে অন্যতম ঝিকুট ফাউন্ডেশন, যারা দীর্ঘদিন ধরে সমাজের অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, রক্তদান, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রেই ঝিকুট ফাউন্ডেশন তরুণদের যুক্ত করছে স্বেচ্ছাসেবার মহৎ এই ধারায়। এই অংশগ্রহণ তরুণদের জীবনে নতুন অর্থ এনে দিচ্ছে। তারা বুঝতে পারছে, সমাজের উন্নয়নে তাদেরও কারণীয় আছে এবং সমাজের প্রতি তাদেরও দায় আছে।
এই ধরনের সংগঠনের কার্যক্রম শুধু উপকারভোগী মানুষদের জীবন বদলায় না, বরং অংশগ্রহণকারী তরুণদেরও মানসিক ও নৈতিক বিকাশ ঘটায়। তারা বুঝতে শেখে, জীবনের সার্থকতা শুধু ব্যক্তিগত অর্জনে নয়—বরং অন্যের কল্যাণে অবদান রাখাতেও নিহিত। সামাজিক সংগঠনে কাজের মাধ্যমে তারা সহযোগিতা, সহনশীলতা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার মতো মূল্যবোধের অনুশীলন করতে পারে, যা ভবিষ্যতে নাগরিক নেতৃত্ব গঠনে সহায়ক।
তবে তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে হলে কেবল সংগঠন তৈরি করলেই হবে না—প্রয়োজন কার্যকর দিকনির্দেশনা ও সহায়ক পরিবেশ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে তরুণদের এমন কার্যক্রমে ধারাবাহিকতা রক্ষা পায়। পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক সংগঠনগুলোর সক্ষমতা বাড়াতে নীতি সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা থাকতে হবে।
আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের যদি সমাজের প্রতি দায়বদ্ধ, সচেতন ও মানবিক হিসেবে গড়ে তোলা যায়, তাহলে একটি দায়িত্বশীল প্রজন্মের হাতে দেশ নিরাপদ থাকবে। আর সেই অভিযাত্রায় ঝিকুট ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো তরুণদের জন্য হতে পারে অনুপ্রেরণার আলোকবর্তিকা—যেখানে সেবাই হয়ে ওঠে জীবনের দর্শন, আর সমাজের প্রতি দায়িত্ববোধই হয়ে ওঠে তাদের শক্তির মূল ভিত্তি।

লেখক: গণমাধ্যম গবেষক ও উন্নয়নকর্মী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর