
সিরাজদিখান প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার বিকাল ৪ টায় সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিকদার বাড়ি থেকে বের হয়ে সন্তোষ পাড়া সিরাজদিখান বাজার প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা মোচরে গিয়ে শেষ হয়৷ সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের নেতৃত্বে মিছিলটিতে শতশত নারী পুরুষ ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে৷