
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে মীর সরফত আলী সপু।
সিরাজদিখানের বাসাইলে সাবেক রাষ্ট্রপতি ও বিএন পির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটুর পরিচালনায় শুক্রবার ১৩ জুন বাদ আছর দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) এ বিএন পির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এসময় তিনি তার বক্তব্যে” বলেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে”
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর,
নবগঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মোঃ জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামাল সিকদার, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামীম ইমাম সাচ্চু, নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, দপ্তর সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূইয়া, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, শ্রীনগর উপজেলার সদস্য সচিব শামসুল হক, যুগ্ম আহবায়ক রানা শেখ সহ শ্রীনগর-সিরাজদিখান উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।