1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের মতবিনিময় সভা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের মতবিনিময় সভা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

সিরাজদিখান প্রতিনিধি
যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে সিরাজদিখানে মতবিনিময় সভা ও ধানের শীষের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আয়োজনে শনিবার বিকালে উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল আহমেদ রানা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে যুবদলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করতে হবে। তিনি জনগণের দোরগোড়ায় ধানের শীষের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদত শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন এবং নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার সভাপতি ইয়াসিন সুমন উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় যুবদলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে ধানের শীষের সমর্থনে একটি সমর্থন মিছিল বের করা হয়। সোহেল আহমেদ রানার নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
মতবিনিময় সভা ও সমর্থন মিছিলে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর