1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে শহরের ইদ্রাকপুর এলাকায় মাদক কেনার টাকা না দেওয়ায় নিজের মাকে হত্যার দায়ে ছেলে জাহান শরীফ রতন (৩২)কে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড  দিয়েছে আদালত। একই সাথে আসামি রতন তার আপন বোনকে দা দিয়ে কুপিয়ে জখম করায় অপর একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় করেন। রায় প্রচারের সময় আসামি রতন পুলিশ প্রহরায় আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করেন।

আসামি জান শরীফ রতন সদর উপজেলার শহরের ইদ্রাকপুর এলাকার মৃত ছাবেদ আলী শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, আসামি জান শরীফ রতন মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই সংসারে অশান্তির সৃষ্টি করতো। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে রতন মাদক কেনার জন্য তার মা জাহানার বেগমের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় রতন ঘরে থাকা তরকারি কাটার বটি দিয়া তার মাকে মাথায় কুপিয়ে জখম করে। মাকে বাঁচানোর জন্য রতনের বোন মনি আক্তার এগিয়ে আসলে রতন বটি দা দিয়ে তার হাতে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর  ঘাতক রতনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থাণীয়রা। ঘটনার পরের দিন নিহতের বড় ছেলে জাহিদ হাসান স্বপন বাদী হয়ে বড় ভাই রতনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। পরে রতন আদালতে মাকে হত্যার কথা স্বীকার করে দোষ স্বীকারমূলক ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। এ ঘটনায় দীর্ঘদিন বিচার কার্য শেষে ৬ জন সাক্ষীর সা¶্য প্রমাণের ভিত্তিতে আদালত রতনকে দোষী সাব্যস্ত করে ওই রায় প্রদান করে।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহা. নাসিম আখতার (সুমন) বলেন, আদালত সা¶ী প্রমাণের ভিত্তিতে মাকে খুন করায় ছেলেকে আমৃত্যু কারাদণ্ড ও বোনকে কুপিয়ে জখম করায় অপর ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত । এ রায়ে রাষ্ট্রপ¶ সন্তুষ্টি প্রকাশ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর