1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জ আদালতে বিশৃঙ্খল সৃষ্টি করায় জাস্টিস অফ পিচ হিসেবে অভিযুক্তদের সাজা প্রদান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সীগঞ্জ আদালতে বিশৃঙ্খল সৃষ্টি করায় জাস্টিস অফ পিচ হিসেবে অভিযুক্তদের সাজা প্রদান

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি মো. সুমন (৫০) কে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ হতে বিচারকার্য শেষে কোর্ট হাজতে নেওয়ার সময় আদালতে থাকা দায়িত্বপ্রাপ্ত পুলিশের কনস্টবল আবু তাহের রোবেল ও সুমন খানের সামনে মারধরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৮ম তলার বারান্দায় মামলার বাদী সহ তাদের আত্মীয় স্বজনেরা আসামি সুমনকে পুলিশের বাধা সত্ত্বেও চর থাপ্পড় মারতে শুরু করে।

আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের লোকজনের মধ্য হতে অভিযুক্ত সদর উপজেলার নৈদিঘির পাথর গ্রামের আকলিমা (৬০), শফিজল ইসলাম (৩০), মফিজুল ইসলাম (৩৮) ও মাসুদ রানা (৪৯) কে পুলিশ আটক করে। এ ঘটনায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( জাস্টিস অফ পিস) গাজী দেলোয়ার হোসেনের সমূর্খে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত উপস্থাপন করেন।

প্রকাশ্য আদালতে উক্ত লিখিত অভিযোগের বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ওই ৪ জন তাদের ভুল স্বীকার করে নি:শর্তে ক্ষমা প্রার্থনা করেন। এসময় আদালতে বিচারকের জিজ্ঞাসায় অভিযুক্ত ৪ জন তাদের সঙ্গীয় একই গ্রামের আল আমিন (৩২), বর্ষা আক্তার (২৭), মুক্তা বেগম (২৫), বীথি আক্তার (২৭), হেলেনা বেগম (৬১), শাহিন (৫৫), শাহাদাত হোসেন পাপ্পু (৩২), রাসেল (৩৩) তাদের নাম ঠিকানা প্রকাশ করে। এসময় বিচারিক আদালত সকল অভিযুক্তকে প্রকাশ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে সকলেই আদালতে হাজির হয়ে নি:শর্ত ক্ষমার প্রার্থনা করেন।

অভিযুক্তরা প্রকাশ্য আদালতে জানান, ভবিষ্যতে এ রকম গর্হিত কাজ করবেনা বলে মুচলেকা দিতে চান। উভয়পক্ষের শুনানীঅন্তে আদালত অভিযুক্তদের হত্যা মামলায় তাদের স্বজন হারানোর ব্যথা আবেগ ও অনুভূতি এবং আদালত প্রাঙ্গণে আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধের বিষয়ে বিবেচনা পূর্বক অভিযুক্ত সকলকে আদালতের ডকেটে ৪ ঘণ্টা জন্য আটক রাখার নির্দেশ দেন বিচারক।

এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ২৫ ধারার বিধান মতে আদালত (জাস্টিস অফ পিস) এর ক্ষমতা প্রয়োগ করে আদালতের ডকে ৪ ঘণ্টা জন্য অভিযুক্তদের আটক রাখার আদেশ দেন। পরে অভিযুক্তরা সৎ ব্যবহারের মুচলেকা দাখিল করায় আদালত তাদের মুক্তি দেন।

এ ব্যাপারে হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আরিফ আহম্মেদ জানান, মামলার বাদীর মেয়ে শ্রাবন্তীকে কুপিয়ে হত্যা করায় আজ আদালতে আসামিকে দেখে তারা সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছে। এর জন্য অভিযুক্তরা প্রকাশ্য আদালতে ক্ষমা চেয়েছে। আদালত তাদের ৪ ঘণ্টা ডকে আটক রেখে মুচলেকার মাধ্যমে মুক্তি দেন।

প্রসঙ্গত: গেলো ২০ মে সদর উপজেলার রিকাবি বাজার এলাকায় মিতু আক্তার শ্রাবন্তী (৩২) কে কুপিয়ে হত্যা করায় তার স্বামী মো. সুমনকে আটক করে পুলিশ। পরে আসামি সুমন আদালতে হত্যার বিষয়ে দোষ স্বীকার করেন। হত্যা মামলায় সোমবার আসামিকে বিচারকার্য শেষে পুলিশ হেফাজত নেওয়ার সময় অভিযুক্তরা সুমনকে মারধর করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর