
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী মুফতি নুর হুসাইন নূরানীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উসামা আজিজি।
এ সময় খেলাফত মজলিসের জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা জানান, আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মুফতি নুর হুসাইন নূরানী নির্বাচন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।