বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের সকল শাখায় পরিবেশবান্ধব নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।এই কর্মসূচিরই অংশ হিসেবে আজ বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের উদ্যোগে অঞ্চলের মোট ১৭ টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বুধবার (৬ আগষ্ট)সকাল ১০.০০ ঘটিকায় প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ,মুন্সীগঞ্জ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ শাখার পক্ষে বৃক্ষরোপণ করে এ কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ।এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক (সমব্যঃ) মুহাম্মদ সিদ্দিকুর রহমান।বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম এবং প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ভাইস-প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় বনায়নের গুরুত্ব অপরিসীম।বেশি বেশি গাছ লাগালে সামাজিক ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।তিনি সকলকে অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহবান জানান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ শাখার উর্ধ্বতন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন।