1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দেশি মাছের প্রজননে হুমকি, সরকারি খাল দখল করে অবৈধ ঘের - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

দেশি মাছের প্রজননে হুমকি, সরকারি খাল দখল করে অবৈধ ঘের

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত
দেশি মাছের প্রজনজে হুমকি, সরকারি খাল দখল করে অবৈধ ঘের

শেখ আছলাম
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ষোলঘর ইউনিয়নে গোয়াল বাড়ি এলাকায় সরকারি খাল দখল করে অবৈধভাবে মাছের ঘের স্থাপনের অভিযোগ উঠেছে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে জাল ও বাঁশের বেড়া দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, যা দেশি প্রজাতির মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র খাল দখল করে খালের মধ্যে নৌচলাচল প্রায় বন্ধ করে ঘের দিয়ে কৃত্তিম ফাদ তৈরি করে দেশে প্রজাতি নানান মাছ সুকৌশলে নিধন করতেছে। এর ফলে বর্ষা মৌসুমে দেশি মাছের স্বাভাবিক চলাচল ও ডিম ছাড়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। অনেক প্রজাতির মাছ ক্রমেই কমে যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা।
খাল ও প্রাকৃতিক জলাশয় দখল করে এভাবে ঘের তৈরি করা হলে জলজ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়ে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে স্থানীয় এক জেলে বলেন, আগে এই খালে শোল, গজার, টেংরা, কৈসহ নানা দেশি মাছ পাওয়া যেত। এখন জাল বসানো থাকায় মাছ চলাচলই করতে পারে না।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, এভাবে সরকারি খাল দখল করে মাছের ঘের তৈরি করে মৎস্য প্রজনন নষ্ট করা ঠিক না আমি উপজেলা মৎস্য অধিদপ্তর কে জানাচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
তবে এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ ঘের উচ্ছেদ করে খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা না হলে দেশি মাছের অস্তিত্ব চরম সংকটে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর