
সিরাজদিখান প্রতিনিধি
রাজদিয়া বাইতুশ শরীফ জামে মসজিদ ও বাগানবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজদিয়া আঃ জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাসসিরে কুরআন হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। বিশেষ আলোচনায় ছিলেন মুহা রফিকুল ইসলাম মুলাদী ও মুফতি সুলাইমান হাবিব কাসেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সিঙ্গাপুর প্রবাসী মোঃ মামুন ইকবাল ও সিরাজদিখান উপজেলা মৎসবীজি দলের সভাপতি আলহাজ্ব মোঃ মুছা। মাহফিল পরিচালনা করেন মাওলানা হাসান সাহেব ও হাফেজ এনামুল কবির। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহফিলে নারী মুসল্লিদের জন্য পর্দাসহ ওয়াজ শোনার পৃথক ব্যবস্থা রাখা হয়।