
মুন্সিগঞ্জ-৩ সংসদীয় আসনে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনি মাঠে প্রতিদিনই সরব হয়ে উঠছেন হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান সুমন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন তিনি। গ্রামগঞ্জ, হাটবাজার, পাড়া-মহল্লায় ঘুরে তিনি শুনছেন মানুষের দুঃখ-কষ্ট, উন্নয়ন ভাবনা ও প্রত্যাশার কথা। সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় অনুপ্রাণিত হয়ে এলাকার অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করছেন এই প্রার্থী।
গণসংযোগকালে মাওলানা মাহমুদুল হাসান সুমন বলেন, “আমি রাজনীতি করতে এসেছি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। মানুষের ন্যায্য পাওনা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়াই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন। তারা এলাকার দীর্ঘদিনের সমস্যা, বেকারত্ব, উন্নয়ন ঘাটতি ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। উপস্থিত অনেকেই হাতপাখা মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করার আশ্বাস দেন।