
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৪৫তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি হামিদুল ইসলাম লিংকন।
সভায় উপস্থিত ছিলেন, সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ আলী, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, এবং বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, আব্দুল কাদের, সামছুল হক হাওলাদার, রোকসানা পারভীন। এছাড়াও মুন্সীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সানোয়ার হোসেন, সিরাজদিখান জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়া, শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম মাহামুদুল হাসান, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসে কর্মকর্তাবৃন্দ।
সভায় সমিতির চলমান প্রকল্প, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গ্রাহকসেবার মানোন্নয়ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতি এবং কার্যক্রমে বোর্ড সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।