
বিশেষ প্রতিনিধি :জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে অনার্স ১ম শিক্ষাবর্ষ ২০২৪-২৫ সেশনে ভর্তি পরিক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত জানানো হয় । পরবর্তীতে পরীক্ষার্থীদের বাইক সেবা,হেল্প ডেস্কের মাধ্যমে এডমিট কার্ড উত্তোলন,হল রুম খুঁজে দেওয়া এবং পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য খাবার পানির ব্যবস্থা এবং যানযট নিরসনের কাজ করা হয়। এসময় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকের নেতৃত্বে উপস্থিত ছিল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থিয়েল, ছাত্রনেতা আল হৃদয়, রোকনুদ্দৌলা রাফসান, আর্দিয়ান সিদ্দিক, মিহাদ,রামিন,শাহাদাত, ফাহিম,শুভ, জুনায়েদ, পিয়াস প্রমুখ