1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের জনসমাবেশে মানুষের ঢল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের জনসমাবেশে মানুষের ঢল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের জনসমাবেশে মানুষের ঢল

আব্দুস সালাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মাঠে শক্ত অবস্থানের জানান দিতে বিশাল জনসমাবেশ করেছেন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন।
সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এ জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। বিকেল গড়াতেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা এলাকা থেকে মিছিল সহকারে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে এসে যোগ দেন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
জনসমাবেশে আতাউর হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন,
“আমি কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রার্থী নই। আমি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চাই। এই বিপুল জনসমাগম প্রমাণ করে মুন্সিগঞ্জ-৩ এর মানুষ পরিবর্তন চায়।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলার মুজিবুর রহমান, সাবেক ভিপি কাজী বিপ্লব, সাবেক ভিপি শাহিন, এনামুল কমিশনার, মাসুদ রানা প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন একজন সাহসী ও জনবান্ধব নেতা। তাঁরা আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগানে মুখর করে তোলেন পুরো বাসস্ট্যান্ড এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর