
আরিফ হোসেন হারিস:
আজ বৃহস্পতিবার ২৮শে আগষ্ট ২০২৫ ইং মাসের জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,উপস্থিত ছিলেন,সদস্য সচিব, বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের, উপ-মহাব্যবস্থাপক আশফাকুর রহমান।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ,মুন্সীগঞ্জ সম্পস এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ।সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।অতঃপর সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব বিগত ২৮-০৭-২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।কার্যবিবরণী পাঠাস্তে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে সেটি দৃঢীকরণ করা হয় সদস্য সচিব সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বিগত মাস পর্যন্ত আদায়- বিতরণ অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।সভাপতি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম
বলেন,লক্ষ্যমাত্রা যে সকল ব্যাংকে এখনো নির্ধারণ কর হয়নি তাদের লক্ষ্যমাত্রা প্রদানের অনুরোধ করা হলো।বিতরণ ও আদায় চলতি অর্থবছরের হিসাবে তথ্য দিতে হবে।(সকল ক্ষেত্রে)পুরাতন মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।ব্যাংক আলাদা ভাবে মামলার তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি নতুন অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য নির্দেশনা/ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিধি বলেন, প্রকৃত কৃষক কিনা যাচাই বাচাই করে ঋণ বিতরণের পরামর্শ দেওয়া হয়।এছাড়া সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ,ঋণ আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী শত ভাগ ঋণ বিতরণ ও আদায়ের পরামর্শ প্রদান করা হয়।যে সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অনুযায়ী আশানুরুপ ঋণ আদায় ও ঋণ বিতরণের জন্য সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।সভাপতি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন,লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ আদায় তরান্বিত করতে আহবান জানান।সভায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানওয়ারী ঋণ আদায় অবস্থা পর্যালোচনা করা হয়।ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায় এর লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ প্রদান করেন।ঋণ বিতরণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।এমতাবস্থায় সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।
সভাপতি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন,সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ বিতরণে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।তিনি উল্লেখ করেন যে,এ খাতে ঋণ বিতরণের যথেষ্ট সুযোগ থাকলেও ঋণ বিতরণের পরিমাণ হতাশাব্যঞ্জক,তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী এ খাতে শত ভাগ ঋণ বিতরণ করার পরামর্শ প্রদান করেন।সভাপতি মহোদয় সার্টিফিকেট মামলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং ক্রাশ প্রোগ্রাম করে মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে পদক্ষেপ নিতে সবাইকে পরামর্শ প্রদান করেন।এছাড়া নিষ্পত্তি যোগ্য মামলা গুলোর তালিকা তৈরি করে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।জেলাধীন সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন নিয়মিত-ভাবে মাসিক জেলা কৃষি ঋণ কমিটির সভায় উপস্থিত থাকা এবং এ সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সদস্য সচিব, জেলা কৃষি ঋণ কমিটি বরাবর প্রেরণ করার জন্য সভায় পরামর্শ দেয়া হয়।অন্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।