
সজল সভাপতি, শিমুল সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ জেলার টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের নিয়ে “টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, মুন্সীগঞ্জ (টিএমজেএ)” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় শহরের সিক্রেট টেস্ট চাইনিজ রেস্টুরেন্টে এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সিনিয়র সাংবাদিক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলকে সভাপতি এবং আরটিভির জেলা প্রতিনিধি শেখ মো. শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি একাত্তর টিভির জসীম উদ্দিন দেওয়ান ও এশিয়া টিভির শেখ সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির আমিরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ চ্যানেল এসের শাহনাজ হীরা এবং অনুষ্ঠান সম্পাদক আলোকিত বাংলাদেশের মো. মাসুদ রানা।
কার্যকরী সদস্য হিসেবে আছেন— বৈশাখী টেলিভিশনের মাহবুব আলম লিটন, দৈনিক সমকাল’র কাজী সাব্বির আহমেদ দীপু, মানবজমিন’র মো. গোলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সুমন এবং বাংলাদেশের আলো’র মো. মাসুদ অর্নব।
এছাড়া ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সদস্যরা হলেন— ইনকিলাবের মঞ্জুর মোর্শেদ, সময় টিভির মীর নাসির উদ্দীন উজ্জ্বল, প্রতিদিনের বাংলাদেশের তানভীর হাসান, মাছরাঙা ও ইত্তেফাকের বাছির উদ্দিন জুয়েল, দিনকালের একে আজাদ মুন্না ও দৈনিক আমার দেশ’র মো. মাহবুবুর রহমান।
সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদা অনুযায়ী টেলিভিশন ও মাল্টিমিডিয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই উদ্যোগ পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।