
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করতে রাজনৈতিক সমীকরণে নতুনমাত্রায় যোগ হল গণঅধিকার পরিষদ। তারা বিএনপির
প্রার্থী মো. কামরুজ্জামান রতনকে সমর্থন দিয়ে একাত্মতা প্রকাশ করে “ধানের শীষ” প্রতীককে জয়ী করতে একসাথে কাজ করার ঘোষণা দেন। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বিএনপির প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের বাসায় এক বৈঠকে গণঅধিকার পরিষদ, জেলার নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
এ সময় প্রার্থী কামরুজ্জামান রতন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা মঞ্চ তৈরি করুন।
সে মঞ্চে মুন্সীগঞ্জ-৩ আসনের সকল প্রার্থী একসাথে উপস্থিত হয়ে এলাকার সাধারণ মানুষের কথা বলবো, এলাকার সমস্যা এবং উন্নয়ন নিয়ে ৩১ দফাসহ বিএনপির বার্তা পৌঁছে দিব।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, সহ-সভাপতি ইউসুফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহাসীন শিকদার, মুন্সীগঞ্জ জেলার যুব অধিকার প্রচার সম্পাদক সাফায়েত হোসেন, সহ-সভাপতি রুবেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সরকার, গজারিয়া উপজেলার গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইকমাম অন্তর মাহীম, সহ-প্রচার সম্পাদক সাইফুল হোসেন, সদস্য মো. তামিম, সদস্য সাবদ্দীন, পেশাজীবী অধিকার পরিষদের জেলা কমিটির মো. ফারুক মৃধা, শ্রীনগর উপজেলার গণঅধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক দীদার হোসেন, শ্রীনগর ইউনিয়নে গণঅধিকার পরিষদের সভাপতি স্বপন মেম্বার, রাড়িখাল ইউনিয়ন সভাপতি রাজন শেখসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের সদস্য ও নেতাকর্মীবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, বাবুল সরকার প্রমুখ।