
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ জেলার নিরাপদ সড়ক চাই আন্দোলনের নতুন কমিটি গঠিত হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেলেন জনপ্রিয় সাংবাদিক আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক সংগঠক এপেক্স বাংলাদেশ জাতীয় বোর্ডের NYCD এপে মো. সাইফুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে শহরের রয়েল ক্লাবের অডিটরিয়ামে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী আহ্বায়ক জামাল মন্ডল।