
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পদ্মাসেতু উত্তর জোনে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মো. মহিদুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম পিপিএম।
বিদায়ী কর্মকর্তা জনাব মো. মহিদুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পদ্মা উত্তর জোনে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে বর্তমানে শরীয়তপুর জেলায় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বিদায়ী সহকর্মীর সাথে কাটানো কর্মসময়ের স্মৃতিচারণ করেন।