
মো. শফিকুল ইসলাম
চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দিবারাত্রি চেকপোস্ট ডিউটি (১৭ জানুয়ারি ২০২৬, রাত ১২টা) জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তদারকিতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথসমূহে এ চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চেকপোস্টগুলোতে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা অপরাধী সম্পর্কে তথ্য জানাতে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে নিয়মিত এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়,
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন—মুন্সিগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।”