1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের "A+ সংবর্ধনা" অনুষ্ঠান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠান

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
munshiganj shibir reception

সারোয়ার শরীফ সোহান:

আজ ২৩ আগস্ট শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো SSC ও দাখিল পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান”A+ সংবর্ধনা”।
মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এম মোজাহেরুল হক্ব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা।
আরও উপস্থিত ছিলেন আনিসুর রহমান, কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
ডা. মুহাম্মদ সুজন শরীফ, এমবিবিএস, বিসিএস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
এ কে এম ফখরুদ্দিন রাজী, সেক্রেটারি, বাংলাদেশ জামাআতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা।
শিল্পী ওবায়দুল্লাহ তারেক, গীতিকার, সুরকার ও প্রভাষক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আব্দুল গণি বিদ্বান, নাট্যকার, অভিনেতা ও ইনচার্জ, ডক্টর টিভি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখা এবং সঞ্চালনায় ছিলেন আল-আমিন ইসলাম, সেক্রেটারি, মুন্সীগঞ্জ জেলা শাখা। vacancy munshiganjerbarta

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের মেধাবীরা আগামী বাংলাদেশের স্থপতি। তাদেরকেই জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের আলোকে সমৃদ্ধ জাতি গঠনের দায়িত্ব নিতে হবে।” অনুষ্ঠানের মূল স্লোগান ছিল—
“স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কণ্ঠে বলো।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার এ ব্যতিক্রমধর্মী আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্যম, অনুপ্রেরণা ও ভবিষ্যত গড়ার প্রত্যয় জাগিয়ে তোলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর