1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নতুন শিক্ষাবর্ষে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করল হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

নতুন শিক্ষাবর্ষে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করল হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত
hasina pre cadet school
রু‌বেল মাদবর
নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেছে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি।
সকাল ১০টায় খাসমহল বালুচর, দক্ষিণ পাড়া, ডিস প্রজেক্ট সংলগ্ন হা‌সিনা প্রি – ক‌্যা‌ডেট একা‌ডে‌মির  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও নতুন বছরের শিক্ষাযাত্রা শুরুর উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ  রুবেল মাদবর, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজনকে সফল করে তোলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলাই হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির মূল উদ্দেশ্য।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে তাদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এ ক্ষেত্রে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি শুরু থেকেই অভিভাবকদের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি মুন্সীগঞ্জ জেলার খাসমহল বালুচর, দক্ষিণ পাড়া, ডিস প্রজেক্ট সংলগ্ন এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে আসছে। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর আস্থা অর্জন করে একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর