
জুলাই শহীদ সজল, ডিপজল ও রিয়াজুলের কবর জিয়ারত করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মুন্সিগঞ্জ-০৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী নূর হুসাইন নূরানী।
আজ তিনি শহীদদের কবর জিয়ারত শেষে তাঁদের আত্মার মাগফিরাত ও জান্নাতে সর্বোচ্চ মাকাম কামনা করেন। এ সময় তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদরা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন। এই আত্মত্যাগ কেবল নির্বাচনকেন্দ্রিক ক্ষমতার পালাবদলের জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
মুফতী নূর হুসাইন নূরানী আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সর্বোচ্চ সংগ্রাম করে যাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হবে।
এ সময় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।