
মু্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন ( ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনে সভাপতি দৈনিক কালবেলার মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মু্ন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩ টা পর্যন্ত মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ৭ টি পদের ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি পদে ১৪ টি ভোট পেয়ে জয়লাভ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ, তার প্রতিদ্বন্দ্বি মো. জাহাঙ্গীর আলম ১০ টি ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনিসুর রহমান রলিন বিজয়ী হন। বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা কে এম সাইফুল্লাহ মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গনে এই ফলাফল ঘোষণা করেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো. লিটন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগু সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান এবং কোষাধক্ষ্য পদে সমান ভোট পাওয়ায় সুমন হেসেন ও দ্বিতীয় বছর সালমান হাসান নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পরে বিজয়ী নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে নব-নির্বাচিত বিজয়ী কার্যকরী কমিটি মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।