
মো. শফিকুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও নজরদারি জোরদার করা হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আজ বুধবার সকাল থেকে জেলাজুড়ে যৌথ বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে এই নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, জেলার সকল থানার ঝুঁকিপূর্ণ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে। সুষ্ঠু, সফল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।