
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৭৪তম স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সভাকক্ষে এ মিটিং হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন। মিটিং পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নুরুল আলম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন, এলাকা পরিচালক শামসুল হক হাওলাদার, এজিএম সাইয়াদুল মুরছালিন, মনিরুজ্জামান খানসহ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং কার্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।