
মিলন হাওলাদার :মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নওপাড়া যাওয়ার সড়কটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। চারপাশের মনোরম পরিবেশ প্রতিদিন পথচারীদের আকৃষ্ট করলেও, স্থানীয়দের অভিযোগ—রাত নামলেই নির্জন এই এলাকাটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুর এবং সন্ধ্যা বেলা এবং রাতের বেলায় বিভিন্ন এলাকা থেকে একদল যুবক সেখানে জড়ো হয়ে মাদকসেবন করে। তাদের অভিযোগ, জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া, ভবানীপুর ও খিলগাঁও এলাকার কিছু যুবকের পাশাপাশি লৌহজং ও শ্রীনগর উপজেলার কিছু যুবকও সেখানে আসা-যাওয়া করে।এলাকাবাসীর আরও দাবি, স্কুল-কলেজের কিছু শিক্ষার্থী মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে দিনের বেলায় সড়কটির নির্জন স্থানে আড্ডা দেয়, যাঅভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।স্থানীয়রা দ্রুত ওই এলাকায় নিয়মিত পুলিশ টহল, মাদকবিরোধী অভিযান এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এলাকার তরুণ সমাজ আরও বেশি বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে।