
আরিফ হোসেন হারিস:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৫ আগষ্ট দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস,সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ার,সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ ১৪টি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক,উপজেলার মোট ১৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।