
হাবিব হাসান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসারের ১ নং ওর্য়াড চম্পকদী গ্রামের যাতায়াতের প্রধান সড়কে সামান্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয়, সড়কে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন যাবত শিক্ষার্থীসহ হাজারো মানুষের ভোগান্তির শেষ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায় আলী আহম্মদ, শাজাহান মাঝি, নান্টুদের বাড়ির সাথে গ্রামটির প্রধান সড়কের মাঝ পথের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে শহরে বা বাজারে যাওয়া ও তার পাশেই সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ,গ্রামের ক্লাব, কবরস্থান,ও ঈদগা মাঠে যেতেই এই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে এলাকাবাসীর।
এ ব্যাপারে স্থানীয়রা বলেন, আমাদের চলাফেরা করতে খুবই ভোগান্তি হচ্ছে এবং পাশেই স্কুল, খেলার
মাঠ, মাঠের ক্লাব,কবরস্থান,ঈদগা মাঠ, নিত্যদিন বাজারে যেতে এবং স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে, এলাকার চেয়ারম্যান মেম্বারদের বারবার বলেও কোন সংস্কার করা হয়নি, বর্তমান সরকারের কাছে আমরা গ্রামবাসী এ জলাবদ্ধতা নিষ্কাশনের সমাধান চাই।
সিরাজদিখান এল জি আই ডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার আসিফ উল্লাহ বলেন গ্রামবাসীর একটি দরখাস্ত ইউনিয়ন পরিষদ বরাবর বা উপজেলা uno মহোদয়ের বরাবর জমা দিলে দ্রুত সংস্কার হতে পারে আর আমরা আমাদের পরিকল্পনার বাজেট থেকে চেষ্টা করব সংস্কার করার জন্য।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বারবার ফোন দিয়ে না পাওয়াতে পরিষদের সচিব মোঃ শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনার মাধ্যমে জানতে পেরে আমরা জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য আপাতত একটা ব্যবস্থা নিবো
জৈমসার ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আওলাদ হোসেন বলেন পানি সরানোর কোন ব্যবস্থা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না কি করব।