
মুহাম্মদ রাজু-
সরকারি হরগঙ্গা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার,(১ জুলাই, ২০২৫ইং) দুপুর ২টায় ভূগোল ও পরিবেশ বিভাগের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুজ্জামান খান। ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ লোকমান হোসেন’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের নব নির্বাচিত সম্পাদক মোঃ হুমায়ুন কবির শেখ, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক মিয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু আহমেদ আহসান কবির, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিসাত নাহার। ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি ও শিক্ষকগন বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সফলতা অর্জনের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে মুহাম্মদ রাজু তার অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর নাজমুন নাহার। সবশেষে কেক কাটার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।