1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পবিত্র রমজান ২০২৬: মানবিক উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মুরাদনগর বেপারী বাড়ি মানব কল্যাণ ট্রাস্ট - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পবিত্র রমজান ২০২৬: মানবিক উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মুরাদনগর বেপারী বাড়ি মানব কল্যাণ ট্রাস্ট

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত
পবিত্র রমজান ২০২৬: মানবিক উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মুরাদনগর বেপারী বাড়ি মানব কল্যাণ ট্রাস্ট
ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন 
পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা দেয়। এই মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, বরং ঈমানি চেতনারই বহিঃপ্রকাশ। সেই চেতনাকে ধারণ করে ২০২৬ সালের রমজানে মুরাদনগর বেপারী বাড়ি মানব কল্যাণ ট্রাস্ট এক মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর ইউনিয়নের মুরাদনগর গ্রামে ট্রাস্টের উদ্যোগে স্বল্প পরিসরে ৩৩টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় ও প্রবাসী শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থনের কারণেই এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, “এটি আমাদের জন্য গর্বের বিষয় নয়; বরং সমাজের প্রতি দায়বদ্ধতার একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগেই মানবিক পরিবর্তন সম্ভব।” তারা আরও জানান, ভবিষ্যতে কার্যক্রমের পরিধি বাড়িয়ে অধিক সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই মহৎ কর্মসূচির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্যরা তাদের ইন্তেকালকৃত পূর্বপুরুষদের রূহের মাগফিরাত কামনা করেন এবং বর্তমান প্রজন্মকে সম্পৃক্ত করে সাদাকায়ে জারিয়ার ধারাবাহিক কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মহান আল্লাহর দরবারে তারা এই উদ্যোগ কবুল হওয়ার জন্য প্রার্থনা করেন।
প্রতিষ্ঠা ও দর্শন:
৫ ডিসেম্বর ২০২৩ সালে প্রতিষ্ঠিত মুরাদনগর বেপারী বাড়ি মানব কল্যাণ ট্রাস্ট একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রাথমিকভাবে মুরাদনগর গ্রামকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কাজ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
সংগঠনের বাংলা স্লোগান—“প্রত্যকেই সেরা” এবং ইংরেজি স্লোগান—“Everyone is Wonderful”। এই দর্শনের মাধ্যমে সংগঠনটি প্রতিটি মানুষের মর্যাদা ও সম্ভাবনাকে সমানভাবে মূল্যায়নের অঙ্গীকার ব্যক্ত করে।
বহুমুখী কর্মপরিকল্পনা:
গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটি শিক্ষা সহায়তা, নৈতিক মূল্যবোধ জাগরণ, স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসা সহায়তা, ত্রাণ কার্যক্রম, দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়ানো, যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং বিজ্ঞান-প্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এছাড়া ভবিষ্যতে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যও রয়েছে।
সংগঠনটি সমাজসেবা অধিদপ্তরের আওতায় নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুসংগঠিত ও টেকসই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
আগামীর প্রত্যয়:
রমজানের এই উদ্যোগ প্রমাণ করে—মানবিকতা এখনো গ্রামীণ সমাজের শক্তিশালী বন্ধন। ছোট পরিসরের হলেও এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতিকে জাগ্রত করে।
মুরাদনগর বেপারী বাড়ি মানব কল্যাণ ট্রাস্ট প্রত্যাশা করে, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে তারা বৃহত্তর পরিসরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর