
আসিফ বাঁধন:
ইতিহাসপ্রেমীদের জন্য সুখবর। প্রকাশিত হলো লেখক রমজান মাহমুদের নতুন বই ‘বয়রাগাদির মৃধা পরিবার ও তাদের আত্মীয় পরিজন’।
বইটি মূলত বয়রাগাদির মৃধা পরিবারের পারিবারিক ইতিহাস নিয়ে হলেও এর পরিসর ছড়িয়ে পড়েছে বিক্রমপুরের বিস্তৃত আঞ্চলিক ইতিহাসে।
পাঠক বইটি থেকে জানতে পারবেন বয়রাগাদি, আব্দুল্লাহপুর, মহাকালী ও বালুচরসহ বিক্রমপুরের নানা অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট।
বইটিতে রয়েছে এসব এলাকার কিছু দুর্লভ ও দুর্মূল্য আলোকচিত্র, যা পাঠকদের নিয়ে যাবে অতীতের এক ঐতিহ্যবাহী সময়ে। এছাড়া, “মৃধা” পদবী কিভাবে ভারতবর্ষে এসেছে এবং বিক্রমপুরের কোন কোন অঞ্চলে এই পদবীধারী পরিবারগুলোর বসতি গড়ে উঠেছিল এসব বিষয়ের বিস্তারিত আলোচনাও রয়েছে বইটিতে।
বইয়ের বিস্তারিত: নাম: বয়রাগাদির মৃধা পরিবার ও তাদের আত্মীয় পরিজন। লেখক: রমজান মাহমুদ, ক্যাটাগরি: পারিবারিক ও আঞ্চলিক ইতিহাস, প্রকাশকাল: জুন ২০২৫, পৃষ্ঠা সংখ্যা: ২১২, বাঁধাই: হার্ডকভার, ভাষা: বাংলা, প্রকাশক: মৃধা ইয়াসিন, দেশ: বাংলাদেশ, ওজন: ৫৬০ গ্রাম, মূল্য: ১৫০০ টাকা, অনলাইন পরিবেশক: রকমারি.কম।
এটি লেখকের দ্বিতীয় বই। এর আগে প্রকাশিত তার প্রথম বই পাঠকনন্দিত হয়েছিল। পর্যবেক্ষক মহলের আশা, এই বইটিও পাঠকমহলে সমানভাবে সমাদৃত হবে।