1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

আরিফ হোসেন হারিছ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসন আয়োজনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে ২৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদরাসা মোট ৮২জন শিক্ষার্থীর হাতে উপহার দেওয়া হয়। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা: কামরুন্নাহারের সভাপতিত্বে এবং ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন্নেসা,উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা গাজী আলাউদ্দীন,উপজেলা একাডেমিক সুপারভাইজার এইচ এম এ মারেক, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞা, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল আলম,বযরাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেন্টু মিয়া, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর