
নিজস্ব প্রতিবেদক:
ফ্রেন্ডস্ সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসিম মোল্লা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার-২০২৫ অর্জন করায় তাকে সংবর্ধনা দিয়েছে রামকৃষ্ণদী নতুন কুঁড়ি যুব সংঘ। সোমবার বিকেলে রামকৃষ্ণ বাজার মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবির হোসেন।
রামকৃষ্ণদী নতুন কুঁড়ি যুব সংঘের কোষাধ্যক্ষ জাকিউল ইসলাম জসিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, জেলা জিয়া মঞ্চে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাদশা,মুন্সিগঞ্জ জেলা মৎস্যজীবী দলের অচেষ্টা করেন যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন,সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু, থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায় মাসুদ রানা ফাহিম, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম ফাহিম, সহ সভাপতি লিমন, আমিনুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মোঃ জসিম মোল্লা তার দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, যুব উন্নয়ন কার্যক্রম, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা তৈরি, দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং করোনা মহামারীতে সচেতনতার জন্য এ পুরস্কার অর্জন করেছেন। তার এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত নয়, পুরো এলাকাবাসীর জন্য একটি গৌরব। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সংবর্ধিত অতিথি মোঃ জসিম মোল্লা তার বক্তব্যে বলেন, এ পুরস্কার আসলে সমাজের প্রতিটি মানুষের সম্মান। আমি সবসময় চেষ্টা করেছি যুব সমাজকে একত্রিত করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে। আগামী দিনগুলোতেও তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।
অনুষ্ঠানে শতাধিক যুবক-যুবতী, ছাত্র, শিক্ষক, সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।