
সারোয়ার হোসেন শোহান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গণভোট কী, হ্যাঁ ভোট ও না ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো ও সংস্কারে কী ধরনের পরিবর্তন আসতে পারে—সে বিষয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজকে অবহিত করতে মাঠে নেমেছে মুন্সীগঞ্জের একদল সচেতন তরুণ।
মুন্সীগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের মাঠ প্রাঙ্গণে আজ দুপুর ১২টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে উপস্থিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণভোটের ধারণা স্পষ্টভাবে তুলে ধরেন এবং হ্যাঁ ভোট প্রদান করলে রাষ্ট্র সংস্কার, সুশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসতে পারে—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
এ সময় প্রতিনিধিরা বলেন,
“আমরা চাই মানুষ গণভোট সম্পর্কে জানুক, বুঝুক এবং সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণ করুক। কেন হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন এবং এর মাধ্যমে কীভাবে দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব—সে বিষয়ে ধারণা নিয়েই যেন জনগণ ভোট দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণেরই, তবে সেই সিদ্ধান্ত যেন হয় সচেতন ও যুক্তিনির্ভর।”
তারা আরও বলেন,
“আমাদের প্রত্যাশা, এই গণভোটের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের পথে দেশ এগিয়ে যাবে। আমরা চাই শিক্ষার্থী ও তরুণ সমাজ আমাদের এই উদ্যোগের মাধ্যমে গণভোট সম্পর্কে ধারণা লাভ করে জাতীয় নির্বাচনে দায়িত্বশীলভাবে তাদের মতামত প্রকাশ করুক।