
মমিন বিশ্বাস
মুন্সিগঞ্জ ৩ (সদর গজারিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী নূর হোসেন নূরানীর রিক্সা মার্কার নির্বাচনী সমবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১১টায় শহিদ মিনার চত্বরে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোট প্রার্থী আল্লামা নূর হোসেন নূরানী ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ সদর উপজেলার আমির মোহাম্মদ নুরুল আমিন শিকদার, খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, খেলাফত আন্দোলনের নেতা আব্বাস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মজনু দেওয়ান, এছাড়া মাওলানা আমিনুল ইসলাম জিহাদী, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জসিম উদ্দিন, আনসু মোল্লা ইসলামী ছাত্রশিবিরের সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ সহ বিপুল সংখ্যক ১১দলীয় জোটের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মিছিল সহকারে শিল্পকলা থেকে সুপার মার্কেট হয়ে পতাকা চত্বরে যেয়ে শেষ হয়। এ সময় নূর হোসেন নূরানী বলেন আগামীর ১২ তারিখের নির্বাচনে ১১ দলীয় জোট সরদার গঠন করার সম্ভাবনা দেখা দিয়েছে। ১১ দলীয় জোট সরকার গঠন করলে মুন্সীগঞ্জের ভিতর রাজনীতির দলের আভ্যন্তরীণ কম্বল সহ সকল ধরনের ঝগড়া মিটমাট করার ব্যবস্থা করবেন। কোন বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর ছেড়ে যাতে যেতে না হয় সেই ব্যবস্থা তিনি করবেন।