
সিরাজদিখান প্রতিনিধি
সিরাজদিখানে নিজ শিক্ষক মাস্টার আব্দুর রহমান কালের নামে সড়ক উদ্বোধন করলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার বিকাল ৫ টায় সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রহমান কালের নামে কাকালদি পাওয়ার হাউজ থেকে মধ্যপাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,এরপর তিনি মাস্টার আব্দুর রহমান কালের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফি, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো.মেনহাজুল আলম পিপিএম,সাবেক সচিব তারিকুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুরস সাত্তার ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী স্পেন প্রবাসী মো.শাহ আলম শেখ, ডাক্তার সাকিব রানা।