
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়াইন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার কেয়াইনের বটতলা নামক স্থানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহাদুর ভূইয়া সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক খান, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক শিকদার, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান,ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, উপজেলা বিএনপির সদস্য মঞ্জুর হাসান সেন্টু। এছাড়া যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর তোবারক বিতরণ করা হয়।