1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জের ৫ শতাদিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জের ৫ শতাদিক মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৪৪ বার পঠিত

রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের চৌগাড়ারপাড় স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন ও বন্ধন যুব কল্যাণ সংঘের আয়োজন রবিবার সকাল ১০টায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ক্যাম্পেইন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুবেল মাদবর এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসা রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে সিই ও নাছরিন নদী,

এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো: হাসান মিন্টু শেখ, স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন সহ সভাপতি মোঃ মিন্টু শেখ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মিম ইসলাম, প্রচার সম্পাদক লাবনী ইসলাম, কার্যকারি সদস্য মোঃ ইব্রাহিম, সদস্য মো: হামিম বেপারি, বন্ধন যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি স্বপন শেখ, কার্যকরী সদস্য ফাহিদ শেখ, তানজিল, আনাস, সুমন, কাজল, রতন দেওয়ানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচিটি বন্ধন যুব কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়, যেখানে ৫ শতাধিক স্থানীয় বাসিন্দা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে রেনেসা ডায়াগনস্টিক সেন্টার, যারা তাদের ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে এ সেবাকে বাস্তবায়নে সহায়তা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চান।

বন্ধন যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ হাসান মিন্টু শেখ ব‌লেন, মানবসেবা হচ্ছে সর্বোত্তম ইবাদত। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছেন, যারা নিজেদের রক্তের গ্রুপ জানেন না। এমন একটি ছোট্ট উদ্যোগ হয়তো তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে বড় ভূমিকা রাখতে পারে। এই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রুবেল মাদবর বলেন, এসো স্বপ্ন গ‌ড়ি স্বপ্ন পূরণ ক‌রি এই স্লোগা‌নকে সাম‌নে রে‌খে আমরা বিশ্বাস করি মানবতার টানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে — এই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি কাজ আমরা চাই প্রতিটি মানুষ সচেতন হোক, সুস্থ থাকুক এবং একজন আরেকজনের জন্য এগিয়ে আসুক।

রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি শার‌মিন আক্তার জানান,
শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এই আয়োজনে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া পড়ে এই আয়োজনকে ঘিরে। অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এরকম সামাজিক উদ্যোগ তাদের স্বাস্থ্যসচেতন করে তোলে এবং জরুরি প্রয়োজনে ব্লাড গ্রুপ জানা অনেক উপকারে আসে।

ক্যাম্পেইনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তি, আমার বিক্রমপুর, চ্যানেল ২১ নিউজ , মুন্সীগ‌ঞ্জে সময়, বিক্রমপুর টাইমস, নিউজ ৭১সহমুন্সিগঞ্জের গণমাধ্যম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর