
সিজান খান:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে সিরাজদিখান উপজেলা জিয়া সাইবার ফোর্স – জেডসিএফ।
গতকাল শনিবার (৩১ মে) দুপুর ১২ সিরাজদিখান উপজেলা বাসস্ট্যান্ড মোড়স্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রোমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জেডসিএফ-এর সদস্য-সচিব মো. সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আহ্বায়ক রানা হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সিরাজদিখান উপজেলা জেডসিএফ-এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসরাফিল হোসেন।
এছাড়াও আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জেডসিএফ-এর যুগ্ম আহ্বায়ক সুসময় মোল্লা ও সদস্য সৈকত মোড়ল।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা জেডসিএফ-এর যুগ্ম-আহ্বায়কগণ মেহেদী হাসান আশিক, রেজাউল করিম ও আব্দুল শিকদার।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রায় শতাধিক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।