
তোফাজ্জল হোসেন শিহাব, প্রধান প্রতিবেদক:
মুন্সিগঞ্জ সদরের কাঁচা বাজার সংলগ্ন মুক্তা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন।
মুক্তা মেডিকেল হলে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।