
সিজান খান
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সৈয়দ সাগর স্মৃতি সংসদ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চরসাংহারদী চসুমউদ্দীনচর খেলার মাঠ সৈয়দ কামাল হোসেন, শেখ রিফাত ও এলাকার যুব সমাজের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি উদ্বোধন করেছেন সাবেক মুন্সীগঞ্জ জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন বাংলা টিভি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ মোস্তফা, শেখ আলাউদ্দিন মাদবর, সৈয়দ আক্তার হোসেন, আশাদ সরকার, শেখ শামসুদ্দিন, শেখ আমির হোসেন,আনোয়ার হোসেন অপু,আমজাদ হোসেন, সৈয়দ আবু কালাম, শেখ মনির হোসেন, সৈয়দ নাছির উদ্দীন, সৈয়দ ইব্রাহিম, মোঃ খোকন শেখ হৃদয়সহ গুনীজনরা উপস্থিত ছিলেন।
এসময় সাবেক মুন্সীগঞ্জ জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন বলেন গত ৭ বছর আগে সৈয়দ সাগর আমাদের সকল কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়। তার পর থেকে আগরের স্মৃতিকে আঁকড়ে ধরে রেখেছে। তারই ধারাবাহিকতায় সাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।