
নিজস্ব প্রতিবেদক:
সোমবার রাতে সিরাজদিখান ব্লাড ব্যাংকের এক জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. মিলন হাওলাদারের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন সিরাজদিখানের সন্তান জাতীয় স্বেচ্ছাসেবী ও সংগঠক মো. ইকরামুল হাসান।
এসময় অনলাইন সভায় বক্তব্য রাখেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা আশরাফ ইকবাল, উপদেষ্টা মো. জুয়েল শেখ, নারী উদ্যেক্তা অনিকা ইসলাম অদিতি, সংগঠক মো. শান্ত ভূইয়া, সংগঠক কাজী নাজমুল হাসান রুপম, সাংবাদিক ও সংগঠক সিজান খান, রমজান, মারুফ প্রমুখ।
সিরাজদিখান ব্লাড ব্যাংক সিরাজদিখান উপজেলায় আর্ত মানবাতার সেবায় নিয়োজিত। তাদের মানবিক কর্মকাণ্ডে এ এলাকার মানুষ সন্তুষ্ট।