
আসিফ বাঁধন:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী মাদবরবাড়িতে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাদবরবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইসমাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী বিএনপির সভাপতি দিল মোহাম্মদ দিলু। সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভূইয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজেল, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাঈম, বয়রাগাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক শেখ, ১ নং যুগ্ম সম্পাদক রনি খান, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন, কৃষকদলের সাধারণ সম্পাদক টুটুল বেপারী, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজ বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খোকন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বারেক হাজী, মো.জামাল বেপারী, ইসলাম হোসেন, মোস্তফা মিয়া, মোহাম্মদ পলাশ, হোসাইন মো. সাদ্দাম, মো. কামাল হোসেন, আরিফ খান আকাশ।
দোয়া মাহফিলে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মাছুম খান।